ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় মাহিন্দ্রা গাড়ি-ইঞ্জিনভ্যান সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১২ মার্চ ২০২৪
সাতক্ষীরায় মাহিন্দ্রা গাড়ি-ইঞ্জিনভ্যান সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় মাহিন্দ্রা গাড়ি ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কলারোয়ার থেকে মহিন্দ্রা গাড়িযোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে মহিন্দ্রা গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

Advertisement

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!