নিহত পলাশ বেসরকারি সংস্থা জাগরণী ফাউন্ডেশনের যশোর সদরের চুড়ামনকাটি ব্রাঞ্চের ফিল্ড অফিসার ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নগরকান্দায়।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, পলাশ চুড়ামনকাটি বাজারের জামির সুপার মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়েন যান। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।