মঙ্গলবার ভোর ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার আর এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদার ছেলে মনির হোসেন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান, হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন। তারা তিনজন মাছের শ্রমিক। নিহত অপরজন হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলা রফিকুল ইসলাম। তিনি ট্রাকের হেলপার।
.png)
জানা যায়,মহাসড়কের চান্দিনার বেলাশহর আরএনআর ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের নিচে যান্ত্রিক ত্রুটির কাজ করছিলেন। পেছন থেকে মাছবাহী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে এবং আহত তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশগুলো ফাঁড়িতে আনা হয়েছে। নিহত ট্রাক হেলপার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের শ্রমিক, বাকি তিনজন পেছনের ট্রাকের মাছের শ্রমিক। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।