ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ভবনের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১২ মার্চ ২০২৪
লক্ষ্মীপুরে ভবনের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর থানার পাশে একটি ভবনের ছাদ থেকে আরজু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আরজু সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের মোস্তফার ছোট ছেলে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আরজুর প্রেমিকা ও তার সাবেক প্রেমিককে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। তবে নিহতের ঘটনায় সৃষ্টি হয় রহস্য। তিনি চট্টগ্রাম এম ই এস কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পাস করে বর্তমানে লক্ষ্মীপুর দালাল বাজার ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছিলেন। রাত ৮ টায় নিহত আরজুর ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।

Advertisement

নিহত আরজুর বড় ভাই শাহিন আলম বলেন, আমার ভাইকে কেউ না কেউ হত্যা করেছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের উদঘাটন চাই। এবং সুষ্ঠু বিচার দাবি করি।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, একটি ভবনের ছাদ থেকে নিহত আরজুর লাশ উদ্ধার করা হয়েছে। সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবে সন্দেহজনক আরজুর প্রেমিকসহ দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!