ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ৬ মার্চ ২০২৪
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় মাছ ধরার ৪টি নৌকা, আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে জেলা সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ভোরে মেঘনা নদী থেকে মৎস্য বিভাগ ও নৌপুলিশ অভিযান চালিয় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস আটককৃত ৬ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্ত বয়স্ক ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাল মজু চৌধুরীর হাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোসলেহ উদ্দিন, মো. সালাহ উদ্দিন, আকাশ মাঝি, মনির হোসেন, মো. শাহিন, ও শাহ আলম মাঝি, তারা সবাই সদর উপজেলার চররমনী মোহিন ইউনিয়নের বাসিন্দা। প্রাপ্ত বয়স না হওয়ায় সবুজ, তারেক, হৃদয় ও সামছুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ ও  নৌপুলিশ। এ সময় মতির হাট এলাকা থেকে ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের চারটি নৌকা ও আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, চার জেলে সবুজ, তারেক, হৃদয় ও সামছু অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের দণ্ডাদেশ না দিয়ে মুচলেকা নিয়ে এবং দুটি ডিঙি নৌকাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আটককৃত ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যকের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!