বুধবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আবু সায়েদের ছেলে।
জানা যায়, কাশেম তিন মাস আগে হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
.png)
কাশেমের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার কাশেম শ্বশুরবাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকালে কাশেমের মৃত্যুর খবর পান তিনি। ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া মঙ্গলবার বিকেলে কাশেম শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যান বলে জানা গেছে। বুধবার সকালে শ্বশুরবাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি তওহিদুল ইসলাম। তিনি জানান, ঐ কৃষকের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।