জেলা পুলিশের এ সেলের তৎপরতায় গত ফেব্রুয়ারি মাসে ৬৭টি হারানো মুঠোফোন ও নগদ-বিকাশে টাকা লেনদেনের সময় ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া একাধিক ভুক্তভোগীর ১ লাখ ১৮ হাজার টাকাও উদ্ধার করেছে এই সেল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কামরুল আহসান রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকসটিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের কাছ থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া একাধিক ব্যক্তির ১ লাখ ১৮ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ভুক্তভোগীরা পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।