ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৮, ৮ মার্চ ২০২৪
মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত
আহত আলিফ হাসান। ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আলিফ হাসান (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত আলিফ জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আলামিন হাসানের ছেলে।

স্থানীয়রা জানায়, যতারপুর মাঠে কৃষি জমিতে কাজ করছিল আলিফ। কাজের এক পর্যায়ে তার কোদালের কোপে মাটিতে পুঁতে রাখা ১টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে আলিফ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় মাঠের কৃষকরা আলিফকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহতের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কে বা কারা রেখেছিল, তা তদন্ত করা হচ্ছে। 


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!