ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২১, ৯ মার্চ ২০২৪
সোনারগাঁয়ে উপ-নির্বাচনে সংঘর্ষে নিহত ১
নিহত হৃদয় ভূঁইয়া- ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে হৃদয় ভূঁইয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এসময় পুলিশ সদস্যসহ আরো ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরো একজন গুলিবিদ্ধ হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

Advertisement

নিহত হৃদয় ভূইয়া দুঘঘাটা গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে। তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক। ঘটনার পর ঐ এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

সোনারগাঁ থানার এসআই পঙ্কজ সরকার জানান, নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, পিরোজপুরে ফল ঘোষণার পরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় নামে এক যুবক নিহত হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!