বুধবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুরে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাফিজ দুর্গাপুর উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওহাদের ছেলে। আহত শিক্ষার্থী মাহফুজ একই গ্রামের নান্টুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম।
.png)
তিনি বলেন, শাহরিয়ার নাফিজ ও মাহফুজ এসএসসি পরীক্ষার্থী। তারা এবার পালসা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছেন। সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে উপজেলার জয়নগর ইউনিয়নের অন্তর্গত আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাফিজ। গুরুতর আহত মাহফুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।