[ দেশজুড়ে ]
ব্রিজে বাইকের ধাক্কা, ঝরল ২ প্রাণ
ফাইল ফটো
সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কর্নেল ঘোষ নামে আরো একজন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নয়ন ঘোষ ও একই গ্রামের উইলিয়াম।
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সকালে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!