ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিহত মাহিম। ফাইল ফটো

ফেনীতে মোটরসাইকেল-ইটভাঙার ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুশফিক উস সালহীন মাহিম (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লেমুয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের দক্ষিণ ভোরবাজার এলাকার সৌদি প্রবাসী এমএন মাজেদের ছেলে। তিনি ফেনী ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিএসটি) ৩য় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালানোর সময় লেমুয়া রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা ইটভাঙার ট্রলির সঙ্গে মাহিমের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ মাহিম ট্রলির নিচে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত কলেজছাত্র চট্টগ্রাম মেডিকেল নেয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!