শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই বলেন, মঙ্গলবার উত্তরার হাই-কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে শামীমার মৃত্যু হয়েছে।
জানা গেছে, অপারেশনের পর ১২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পরও জ্ঞান ফেরেনি শামীমার। নতুন করে দেওয়া হয় আরো ২৪ ঘণ্টা সময়। তার আগেই সকাল ১১টার দিকে মারা যান তিনি।
.png)
এর আগে, পিত্তথলির পাথর অপারেশন করাতে তিনদিন আগে উত্তরা হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি হন শামীমা।
স্বজনদের অভিযোগ, অপারেশন করার কথা ছিল ডা. মহিদুজ্জামান টনি নামে এক চিকিৎসকের। তবে কাউকে না জানিয়েই ডা. নজিমুল ইসলাম নামের অন্য চিকিৎসককে দিয়ে অপারেশন করায় হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও অপারেশন শেষ না হওয়ায়, নানা অজুহাত দিতে থাকে কর্তৃপক্ষ।
স্বজনরা জানান, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি-না মুন্নি, সেটি জানতে নতুন করে আবার সময় বেঁধে দেওয়া হয় আরো ২৪ ঘণ্টা। কিন্তু ফেরেনি তার জ্ঞান।
অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপারেশনের পর হার্ট অ্যাটাক করেছেন শামীমা। রক্তচাপ কমে যাওয়ায় রোগীর জ্ঞান ফেরেনি।