শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে ছয়তলায় লিফটের কাজ করার সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ ডাউন বাটনে চাপ দেন। এতে লিফট নিচের দিকে চলে যায়। এ সময় শিপন কিছুক্ষণ লিফটের দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন কয়েকজন। এ সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ লিফট বাটন চাপলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।