স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্কুলমাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায় পলাশ। খেলার একপর্যায়ে ক্রিকেট বল মাঠের পাশের একটি মাদরাসার ছাদে চলে যায়। বলটি আনতে ছাদে উঠেছিল সে। এরপর সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি শাহ জামান বলেন, ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)