শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মহিউদ্দিন চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়া পাড়া গ্রামের ছানু সওদাগর বাড়ির সায়েদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে সবজি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস মহিপাল ফ্লাইওভারের পাশ দিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়। এতে মহিউদ্দিন আহত হন। পরে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য গোপাল চন্দ্র বলেন, মহিউদ্দিন বড় তাকিয়া বাজারের সবজি ব্যবসায়ী। তিনি কুমিল্লার নিমসার বাজার থেকে সবজি সংগ্রহ করে থাকেন। কিন্তু আজ তিনি সবজি আনতে গিয়ে ফেনীর মহিপালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঐ সবজি ব্যবসায়ীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।