ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোনে কথা বলায় মগ্ন নারী, রেললাইনে হেঁটে গেল প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ফোনে কথা বলায় মগ্ন নারী, রেললাইনে হেঁটে গেল প্রাণ
ফাইল ফটো

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দিকে উপজেলার পুঁটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঐ নারী রেললাইনে হাঁটছিলেন আর ফোনে কথা বলছিলেন।

নিহত ভারতীয় রাণী (৬০) উপজেলার পুঁটিকাটা এলাকার সাবেক শিক্ষক গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতী রাণী মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ অবস্থায় চিলমারী থেকে ছেড়ে যাওয়া তিস্তাগামী কমিউটার ট্রেন ঐ রেলপথে যাচ্ছিল। অন্যমনস্ক থাকায় ভারতী তা বুঝতে পারেননি। কিছু বুঝে ওঠার আগে ভারতী ট্রেনে কাটা পড়েন।

Advertisement

ওসি ফেরদৌস আলী জানান, ঐ নারী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!