ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তলা ফেটে দুর্ঘটনার কবলে কয়লাবোঝাই লাইটার জাহাজ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
তলা ফেটে দুর্ঘটনার কবলে কয়লাবোঝাই লাইটার জাহাজ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে কয়লাবোঝাই করে নোয়াপাড়া (যশোর) যাওয়ার সময় তলা ফেটে কানাইনগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ।

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লাবোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি। আজ শনিবার সকালে লাইটারটি ছেড়ে যায় নোয়াপাড়ার উদ্দেশে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় এলে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। চালক দ্রুত নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় লাইটারটি।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!