ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে যে ‘কথাটি’ লিখে ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ফেসবুকে যে ‘কথাটি’ লিখে ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী
মৃত লামিসা জামান দিয়া

শরীয়তপুরের ডামুড্যায় ফেসবুকে ‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’ পোস্ট করে ফাঁস দিয়েছেন লামিসা জামান দিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী। 

শুক্রবার বিকেলে ডামুড্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লামিসা জামান দিয়া দক্ষিণ ডামুড্যা এলাকার ইটালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। তিনি সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

মৃত লামিসার প্রতিবেশী মিতা জানান, শুক্রবার বিকেলে লামিসা ওর রুমেই ছিল। এ সময় ওর মা লাকি আক্তার বাড়িকে ছিলেন না। অনেকক্ষণ লামিসার রুমের দরজা বন্ধ দেখে ওর খালা চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এসে রুমের দরজা ভেঙে লামিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার পরীক্ষার পর মেয়েটার সঙ্গে কথা বললাম, খোঁজ খবর নিলাম। পরীক্ষা ভালো হয়েছে বললেও কেন যে এমন করলো বুঝলাম না।

ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!