ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ৬ জানুয়ারি ২০২৪
যাত্রাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার যাত্রাবাড়ীর নবীনগর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার ঐ এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী বলেন, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোজিনা অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ সাড়া-শব্দ না পেয়ে দরজা নক করি। কিন্তু দরজা না খোলায় ভেঙে ভেতরে প্রবেশ করি। পরে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পাই। অচেতন অবস্থায় রোজিনাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. নজরুল ইসলামকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!