ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের টানে সমকামী বান্ধবীকে বিয়ে করতে গৃহবধূর বাড়িতে সিলেটের তরুণী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ৪ জানুয়ারি ২০২৪
প্রেমের টানে সমকামী বান্ধবীকে বিয়ে করতে গৃহবধূর বাড়িতে সিলেটের তরুণী
ফাইল ফটো

গৃহবধূর সঙ্গে টিকটকে পরিচয় তরুণীর। এরপর ইমোতে দীর্ঘদিনের সমকামিতা প্রেম। প্রেমের টানে সেই গৃহবধূকে বিয়ে করতে ছুটে এসেছেন সিলেটের ওই তরুণী। বর্তমানে সাতক্ষীরার কলরোয়ায় ওই গৃহবধূর বাড়িতে অবস্থান করছেন তিনি। এমনকি বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি। এমন ঘটনায় বিপাকে পড়েছেন ওই গৃহবধূর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায়।

মহিমা খাতুন সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। আর রুবিনা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।

Advertisement

স্থানীয়রা জানান, সিলেট থেকে সাতক্ষীরার কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন নামে এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চান সিলেটের গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় করেছে উৎসুক জনতা।

কলারোয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!