ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুলায় রান্না করতে গিয়ে দগ্ধ, বাঁচলো না সেই গৃহবধূ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৩
চুলায় রান্না করতে গিয়ে দগ্ধ, বাঁচলো না সেই গৃহবধূ
বৃষ্টি আক্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন এলাকায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃষ্টি আক্তার এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত বৃষ্টি আক্তার শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কালার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

বৃষ্টির শাশুড়ি আমেনা খাতুন বলেন, গত রোববার সন্ধ্যার পর বৃষ্টি রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করতে যায়। অসাবধানতায় কোনো এক সময় চুলার আগুন গায়ের ওড়নায় লেগে যায়। হঠাৎ করে তার চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি, সে উঠানে দৌড়াদৌড়ি করছে। তার গায়ে আগুন জ্বলছে। এরপর আমি ও আমার আরেক পুত্রবধূ শাহনাজ পানি ঢেলে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নিহতের শ্বশুর আজিজুল হক বলেন, পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় বৃষ্টি। তার শরীরের ৬৩ ভাগ পুড়ে গিয়েছিল জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সাখাওয়াত হোসেন বলেন, চুলার আগুনে পুড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!