ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর পর এবার না ফেরার দেশে অগ্নিদগ্ধ স্ত্রীও

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০০:১১, ১৫ জুন ২০২৩
স্বামীর পর এবার না ফেরার দেশে অগ্নিদগ্ধ স্ত্রীও
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পর এবার মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন অগ্নিদগ্ধ স্ত্রী শারমিন খাতুনও। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শারমিন খাতুনের স্বামী ভ্যানচালক আব্দুল কাদের গত ১ জুন বেলা ১১টার দিকে ঐ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর গ্রামে।

জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ২৮ মে ভোরে উপজেলার চন্দনপুর গ্রামে ছোট বোনের স্বামী সবুজ হোসেনের দেওয়া পেট্রল-আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন ঐ গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন খাতুন ও শিশুকন্যা ফাতেমা।

Advertisement

এ ঘটনায় ঐ দিনই অভিযুক্ত সবুজের সহযোগী বন্ধু সোহাগ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল কাদেরের বোন সুফিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সোহাগকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!