ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেয়ারে স্ত্রীর হাত-পা বেঁধে ফাঁস নিলেন স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
চেয়ারে স্ত্রীর হাত-পা বেঁধে ফাঁস নিলেন স্বামী
মৃত আহাদ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চেয়ারে বসে হাত-পা বেঁধে স্ত্রীর সামনেই ফাঁস দিয়েয়েছে আহাদ নামে এক যুবক। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পৌরসভার খরাবর এলাকায় আলীম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাসায় ফিরেন ওই যুবক। রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিৎকারের শব্দ শোনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিরি ভেঙে রুমে ঢুকে আহাদকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পাশেই চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা গেছে।

Advertisement

ঘাটাইল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি পদক্ষেপ নেয়া হবে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!