ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করে নিখোঁজ, এবার মিলল ‘ঝুলন্ত মরদেহ’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ৪ জানুয়ারি ২০২৪
বিয়ে করে নিখোঁজ, এবার মিলল ‘ঝুলন্ত মরদেহ’
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে জোবায়ের হোসেন জুয়েল নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌরশহরের সাত নম্বর ওয়ার্ডের জহির উদ্দিন মিয়াজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জোবায়ের হোসেন জুয়েল ঐ বাড়ির এসএম হাবিবুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, সকালে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় জোবায়েরের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি বিয়ে করেন জোবায়ের হোসেন জুয়েল। বিয়ের চারদিনের মাথায় গত ৩ অক্টোবর নিখোঁজ হন তিনি। পরদিন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!