ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩১ ডিসেম্বর ২০২৩
পরিত্যক্ত জমিতে মিলল শিশুর মরদেহ
ছবি: সংগৃহীত

গাজীপুরে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে সিটি কর্পোরেশনের বাসন থানার যোগীতলা বিদ্যাপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে যোগীতলা বিদ্যাপুকুর এলাকায় স্থানীয় নুরুল হক মোক্তারের বাড়ির পাশে ধানের পরিত্যক্ত জমিতে ১০-১২ বছর বয়সী অজ্ঞাত ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ভিকটিম শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন পোড়া ও কাটা দাগ আছে।

Advertisement

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ভিকটিম শিশুটি কারো বাসার কাজের মেয়ে। নানা সময় ভিকটিম শারীরিক ও মানসিক  নির্যাতনের শিকার হয়েছে। দুর্বৃত্তরা ৮-১০ ঘণ্টা আগে তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!