ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২৯ ডিসেম্বর ২০২৩
বাড়ির পাশের পুকুরে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ
ফাইল ফটো

বরিশালের উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে রুনু বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রুনু বেগম ওই গ্রামের মোবারক খানের স্ত্রী। 

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, ওই নারী চারদিন আগে নিখোঁজ হন। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

তিনি আরো জানান, ওই নারীর মৃগী রোগ ছিল। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!