ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১৬ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার
দুর্ঘটনাস্থল

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। 

মৃতরা হলো- টংগিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) এবং নারায়নগঞ্জের ফতুল্লা এলকার ফারুক হোসেনের মেয়ে ফাইজা (৬)। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশে ট্রলারটি ছেড়ে আসে। মাঝ নদীতে পৌঁছালে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ট্রলার পানিতে তলিয়ে যায়। এ সময় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। 

এদিকে এ ঘটনার পর নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা।

টংগিবাড়ী থানার ওসি রাজীব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো জানান যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, ট্রলারডুবি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাল্কহেডটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!