নিহত ইজিবাইকচালক শাহীন উপজেলা দুধসর গ্রামের তোবারেক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ এলাকা থেকে ছেড়ে আসা একটা ড্রামট্রাক ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক শাহীন মারা যান।
.png)
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ড্রামট্রাকের ধাক্কায় শাহীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ড্রামট্রাকটি হেফাজতে নেয়া গেলেও চালক পালিয়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।