নিহত আবির হোসেন উপজেলার সাতকুড়ী গ্রামের মুহেবুব খানের ছেলে।
পুলিশ জানায়, আবির হোসেন হিলি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
.png)
হাকিমপুর থানার এসআই সুমন কুমার সরকার জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।