বৃহস্পতিবার ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বড়হিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল।
নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক এনামুল ও তার সহযোগী আমির মারা যান। এ সময় আহত হন ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।
.png)