ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে রং তুলিতে অমর একুশে 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে রং তুলিতে অমর একুশে 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে রং তুলিতে অমর একুশে নামক একটি কার্যক্রম পরিচালনা করেছে জেলার চর্চিত স্বেচ্ছাসেবী সংগঠন কমিট টু চেঞ্জ। 

বুধবার সকালে জেলার রায়পুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এ কার্যক্রম চালায় সংগঠনটি।

রং তুলিতে অমর একুশে কার্যক্রমটি নিয়ে কমিট টু চেঞ্জের জেলা সাধারণ সম্পাদক নুরউদ্দিন জাবেদ বলেন, একুশের ভাষা শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি। ভাষার প্রতি আবেগ ভালোবাসার জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ।

Advertisement

কমিট টু চেঞ্জের রায়পুর উপজেলার আয়োজনে রং তুলিতে অমর একুশে ইভেন্টটির লিডার হিসেবে ছিলেন উপজেলার বোর্ডের জেনারেল সেক্রেটারি শাওন ইসলাম অনি ও কো-লিডার  ইসরাত জাহান মেঘলা, মেঘলা দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রেসিডেন্ট জিহাদ হোসাইন, অর্গানাইজিং সেক্রেটারি সাকিবুন নাহার জয়া, ও সোশ্যাল ওয়ালফার সেক্রেটারি খাদিজা আক্তার প্রমি ও এক্সিকিউটিভসহ প্রায় ২০ জন ভলান্টিয়ার এই ইভেন্টে অংশ নেয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!