জানা গেছে, নিহত আরিফুল হক তার নিজ বাড়িতে ঘরের ভেতর বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর পৌর সভার ৯ নম্বর ওয়াড কাউন্সিলার মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
.png)
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আরিফুল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।