ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের চওড়াটারী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আটক ট্রাক ড্রাইভার হলেন, রহমত আলী (২৭)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ দোহালিপাড়া গ্রামের হানিফ মোল্লার পুত্র।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আদিতমারী থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন সিরাজুল। এসময় একই দিক থেকে একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে সিরাজুলের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল। পরে স্থানীয়রা ট্রাক ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Advertisement

আদিতমারী থানার ওসি)মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!