বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তিবিল এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।
জরিমানাপ্রাপ্ত আখতার হোসেন উপজেলার কালিকচ্ছ এলাকার ইমাম হোসেনের ছেলে।
.png)
এ সময় নাছরিন সুলতানা বলেন, দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তিবিল এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিমান অব্যাহত থাকবে।