ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কামারেরখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম। এ সময় অবৈধ ড্রেজার এবং বালু জব্দ করে ৪০ হাজার টাকা নিলাম দেন তিনি।

অর্থদণ্ডপ্রাপ্ত ইব্রাহিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সফিজ উদ্দিন মৃধার ছেলে। তিনি বালু উত্তোলন করা ড্রেজারের মালিক।

Advertisement

এ বিষয়ে মো. ইমরান-মাহমুদ-ডালিম বলেন, কামারেরখাল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন ও বাণিজ্যিক কাজে মজুদ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানের মাধ্যমে একজনের জরিমানা করা হয়েছে। এ ছাড়া ড্রেজার ও বালু জব্দ করে নিলাম দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!