ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
নবীনগরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়মের জন্য ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীনগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার বিভিন্ন বাজার ও হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঁশবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি বানানোর দায়ে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে পশু খাদ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনাকালে এক ব্যবসায়ীকে মৎস্য, খাদ্য ও পশুখাদ্য নিয়ন্ত্রণ আইন-২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে পশুখাদ্যের দোকানগুলোতে তদারকি ও সতর্ক করা হয়। এছাড়াও আলিয়াবাদ সরকারি খালের ওপর ব্যক্তি স্বার্থে কালভার্ট নির্মাণের চেষ্টা করায় তা বন্ধ করা ও ভেঙে দেওয়া হয়।

Advertisement

লাউরফতেপুর সরকারি খালের ওপর স্থাপনার নির্মাণকাজ শুরু করায় তা বন্ধ করা হয় এবং মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!