ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর আত্রাইয়ে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইটভাটাকে এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস। জরিমানাকৃত প্রতিষ্ঠানটির নাম মেসার্স ও এস বি ব্রিকস।

জানা গেছে, আত্রাই উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল মেসার্স ও এস বি ব্রিকস। পরিবর্তীতে পরিবেশ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে ওই ভাটায় দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাসের নেতৃত্বে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ও এস বি. ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়াসহ আত্রাই থানার পুলিশ সদস্য। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!