[ দেশজুড়ে ]
খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে মেডিকেল কলেজছাত্রের মৃত্যু
খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে মেডিকেল কলেজছাত্রের মৃত্যু হয়
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রাকৃতিক ঝরনায় ঘুরতে গিয়ে আল শাহরিয়ার আনাস নামে এক মেডিকেল কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এ ঘটনা ঘটে। মৃত আনাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি শহিদ মন্সুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, দুপুরে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন আনাসসহ শহিদ মন্সুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের সাত শিক্ষার্থী। এ সময় আনাস হোঁচট খেয়ে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি শহীদুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!