নিহত মো. আসাদ উল্লাহ ২০নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
.png)
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ২০নং ক্যাম্পের এক যুবককে অজ্ঞাত কয়েকজন লোক ঘর থেকে ডেকে মারধরের পর গুলি করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।