ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছ‌ড়ি‌তে ইয়াবাসহ যুবক গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
খাগড়াছ‌ড়ি‌তে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ি‌র রামগ‌ড়ে ইয়াবা সহ মো. ইয়াছিন না‌মে এক যুবককে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। শুক্রবার ভোরে রামগড় রামগড় পৌর এলাকা থেকে তা‌কে ‌গ্রেফতার করা হয়। ইয়া‌ছিন ফেনী ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুরের কুদ্দুস মিয়ার ছে‌লে। 

শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে পু‌লিশ সুপার মুক্তা ধর আটকের ঘটনায় সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।
 
তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রামগড় বাজার এলাকায় বি‌শেষ অ‌ভিযান চালিয়ে ৫৪ ইয়াবা ও মাদক বিক্রির ১ হাজার ১৫০ টাকাসহ ইয়া‌ছিনকে গ্রেফতার কর হয়ে‌ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!