ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছ‌ড়ি‌তে হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৭ জানুয়ারি ২০২৪
খাগড়াছ‌ড়ি‌তে হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ২
এক হাজার ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়

খাগড়াছ‌ড়ি সদর উপজেলায় এক হাজার ৪০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন থে‌কে তাদের গ্রেফতার করা হ‌য়। গ্রেফতারকৃতরা হলেন- দীঘিনালা উপজেলার বাসিন্দা মো. মোবারক হোসেন (৪৪) এবং মো. নাসির উদ্দিন (৪০)।

জানা যায়, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দুপু‌রে সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় জেলা গো‌য়েন্দা (শাখা) পু‌লিশ। এ সময় এক হাজার ৪০ লিটার চোলাই মদসহ একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। একইসঙ্গে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত চোলাই মদ খাগড়াছড়ির দীঘিনালা থেকে চট্টগ্রাম নেয়া হ‌চ্ছিল। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছ‌ড়ির পু‌লিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গ্রেফতারকৃত‌দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!