জেলেদের সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান বরগুনার পাথরঘাটা থেকে এফবি বেলায়েত নামে ট্রলারের জেলেরা। সাগরে মাছ শিকারের জন্য জাল ফেলার সময় দীর্ঘক্ষণ একটি শকুন পানিতে ভাসতে দেখেন। পরে শকুনটি উদ্ধার করেন জেলেরা।
ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন বলেন, শকুনটির শরীরে কোনো আঘাত না থাকলেও শারীরিকভাবে দুর্বল ছিল। পরে শকুনটি ট্রলারে রেখে সাতদিন ধরে রক্ষণাবেক্ষণ করা হয়। তীরে ফিরে বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করেন জেলেরা।
.png)
হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, জেলেদের পক্ষ থেকে একটি শকুন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা শকুনটি অসুস্থ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে।