সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউপির গাবতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।
তিনি বলেন, উপজেলার ছোটবগী ইউপির গাবতলী এলাকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর সঙ্গে একই এলাকার মো. হযরত আলীর ছেলে রাকিবের বিয়ে ঠিক হয়। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে স্কুল ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
.png)