ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বরগুনায় ১০ শিশু হাফেজকে সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৩
বরগুনায় ১০ শিশু হাফেজকে সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

শিশু বয়সে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় বরগুনার ১০ শিশুকে পাগড়ি প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বরগুনার বাবে জান্নাত মাদরাসার ১০ শিশু শিক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাবে জান্নাত মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিশু শিক্ষার্থীরা (হাফেজ) হলেন- ফয়জুল ইসলাম, মুরাদ, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম, তানভীর হাসান, আফ্ফান, মুকিত, সুলাইমান ও মুনিম খান।

সংবর্ধিত শিক্ষার্থীরা শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে পেরেছে বলে জানান। তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান বলেন, ‘এসব ছাত্রদের সাফল্য দেশ ও জাতির জন্য গৌরবের। তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও মাদরাসার সব কর্মকর্তা-কর্মচারীদের অবদান রয়েছে। ভবিষ্যতে তাদের আরো ভালো সাফল্য অর্জনের জন্য শুভকামনা করছি।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!