মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।
এ সময় হাইকোর্টের নিষেধাজ্ঞা না মানায় বেলছড়ির মেসার্স বিবিএম ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা প্রায় ১৮৪৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
.png)
এদিকে, ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে মাটিরাঙ্গা পৌরসভার মেসার্স আরবিএম ইটভাটার ম্যানেজার রবিউল আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর ও মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।