রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন।
এতে সদরের মেসার্স রাহাত রাতুন ব্রিকস ও মেসার্স আর এ বি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মুকবুল হোসেন।
.png)
রায়পুরের এসোসিয়েটস ব্রিকস, মেসার্স গাজী ব্রিকস, মেসার্স মন্তাজ ব্রিকস ও মেসার্স মফিজ ব্রিকসকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন।
রামগঞ্জে মেসার্স জাহাঙ্গীর ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল।
রামগতিতে আনোয়ারা ব্রিকস ম্যানু, শাওন, সোহাগ ব্রিকস ম্যানু, জননী ব্রিকস ম্যানু, আল আমিন ট্রেড কর্পোরেশন ও এ.এস.বি ব্রিকসকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন এবং অমিত কুমার বিশ্বাস।
কমলনগরের মেঘনা ব্রিকস, সুমাইয়া ব্রিকস, হাজী হক ব্রিকস ও আল্লারদান ব্রিকসকে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা এবং মো. সাদ্দাম হোসেন। এসময় বাংলা চিমনি ব্যবহার করে ইট তৈরী করার দায়ের এ.এস.বি ব্রিকসকে ভেঙে দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।