সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা বাজারে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এবং জেলা বিএসটিআই কর্মকর্তা (সিএম) এ. এফ. এম. হাসিবুল হাসান।
.png)
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৫৩) ধারায় আসাদুজ্জামান কসমেটিস দোকানের মালিককে ৫ হাজার, বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘন করায় নিশাদ গিফ্ট কর্নারের মালিককে ১০ হাজার ও মের্সাস আরিফ বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।