ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৪
কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

কৃষি জমির মাটি কাটায় ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। দণ্ডপ্রাপ্ত আবদুল কুদ্দুস পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর এলাকার আবদুল হকের ছেলে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিথলিয়া ইউনিয়নে অবৈধভাবে স্কেভেটর দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। অভিযানকালে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানান, ফসলি জমি থেকে টপসয়েল কাটা অবৈধ। জরিমানার পাশাপাশি ঐ ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!