বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে, আব্দুর রহমান (৪৮) ও সাগর হোসেনকে (২৮) এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা, খোকন হোসেন (৪৭), শাহাদত হোসেন (২৯), পিন্টু ইসলাম (২৩) ও শাকিল মিয়াকে (২৫) এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা, বিপ্লব হোসেন (২৮) ও জুয়েল হোসেনকে (৪২) চারদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে আটজন মাদকসেবীকে আটক করা হয়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।